নারায়ণগঞ্জ ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

ভোটের দিনসহ বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৫৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, দলের সকল রাজনৈতিক নেতার মুক্তি দাবি এবং ভোট বর্জনে চলমান অসহযোগের সমর্থনে এই হরতালের ডাক দিয়েছে তারা।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত। অর্থাৎ ভোটের দিন ৭ জানুয়ারি সারাদিন হরতাল পালন করবে দলটি। আর ভোটের আগের ১৮ ঘণ্টা এবং পরের দিন ৬ ঘণ্টা এই কর্মসূচি পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে হরতালের এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ২৮টি দল এতে অংশ নিয়েছে। বিপরীতে বিএনপিসহ বিভিন্ন সরকারবিরোধী দল এই নির্বাচনে অংশ নেয়নি। তফসিল ঘোষণার পরই তারা তা প্রত্যাখ্যান করে ভোটে আসেনি।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।

বিএনপির এই নেতা বলেন, একতরফা নির্বাচনে সরকার পরিকল্পিতভাবে নিজেরা নিজেরা সহিংসতা ঘটিয়ে দোষ চাপাচ্ছে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর। গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ভোটের দিনসহ বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল

আপডেট সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪