নারায়ণগঞ্জ ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জে কারাগারে সাংবাদিক হত্যাকারির আত্নহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৫৪ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বন্দরের সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামি তুষার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্ভবত আগে থেকেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। চাদর ছিঁড়ে গলায় ফাঁস দেন তিনি। কয়েদিরা ও কর্তব্যরত কারারক্ষীরা ঘটনাটি দেখে তাকে দ্রুত নামিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া ) নিয়ে গেলে ৩০ মিনিট পর মারা যান তুষার।
জানা গেছে, ২০২০ সালের ১১ অক্টোবর রাতে বাসায় যাওয়ার পথে উপজেলার আদমপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সাংবাদিক ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ইলিয়াস স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার বন্দর সংবাদদাতা ছিলেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তুষারকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তার দেয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরিও উদ্ধার করা হয়। এলাকায় অবৈধ গ্যাস লাইনের সংযোগ দেওয়ার টাকা নিয়ে তুষার, ইলিয়াস, মাসুদসহ আরো কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এসবের জের ধরেই সাংবাদিক ইলিয়াসকে হত্যা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে কারাগারে সাংবাদিক হত্যাকারির আত্নহত্যা

আপডেট সময় : ০৬:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪