নারায়ণগঞ্জ ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুণ্টিত স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার ৭০০ টাকা ও ১টি ক্যাসিও কোম্পানির ঘড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু।
গ্রেপ্তাররা হলো-আড়াইহাজার উপজেলার পশ্চিম কুমারপাড়া এলাকার মো. আনোয়ার আলির ছেলে মো. রাসেল মিয়া (৩৫), সত্যবান্ধি মোল্লাপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জুয়েল মিয়া (২২), একই এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে কালিমুল্লাহ (৩২), মোতাহার মিয়ার ছেলে নাঈম (২৭), আব্দুর রহিমের ছেলে মো. রাসেল মিয়া (২৯), নাছির ভুঁইয়ার ছেলে মো. শান্ত (২১),পিরোজপুর জেলার ভান্ডারিয়া দারুলহুদা এলাকার ফিরোজ মৃধার ছেলে মো. শাকিল মৃধা (২৫) ও সত্যবান্ধি মোল্লাপাড়া এলাকার মৃত আবেদ আলী ভূইয়ার ছেলে নাদিম (২৬)।
পুলিশ সুপার জানায়, গত ৪ জুলাই রাত অনুমান ২টায় অজ্ঞাতনামা ৮-১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কোড়াল নিয়া ডাকাতি করতে আসে। এ সময় মামলার বাদী ও আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় নিজ বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে সাদ্দাম হোসেনসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সাথি আক্তার, বড় বোন পপি সারোয়ার পুষ্প সবার হাত, মুখ বেধে, নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়। পরবর্তীতে বাদীর অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানার মামলা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানার বিভিন্ন এলাকা হতে ৮ জনকে আটক করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪