নারায়ণগঞ্জ ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ছাত্র বলাৎকারের অভিযোগে মাওলানা রবিউল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার(৯ জুলাই) রাত ১০ টায় আইয়ুব নগর ওমরপুর এলাকার গ্লোবাল অ্যাডোকেশন ইনস্ট্রিটিউট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত শিক্ষকের বিরুদ্ধে বুধবার (১০ জুলাই) দুপুরে মামলা করেছেন ওই ছাত্রের মামা আল-আমিন। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে অর্থিক সুবিধা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি কবির হোসেন।
জানা গেছে, আইয়ুব নগর ওমরপুর এলাকায় হাজী আব্দুর রশিদ ভিলা নামে বিলাসবহুল একটি ৬ তলা ভবন ভাড়া নিয়ে গ্লোবাল অ্যাডোকেশন ইনস্টিটিউট নামে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাওলানা মানফুজুর রহমান। তিনি নিজেই প্রতিষ্ঠানটির পরিচালক। হিফজুল কোরআন শিক্ষার পাশাপাশি ইংলিশ মিডিয়াম মাদ্রাসাটিতে ছেলে-মেয়ে শিক্ষার্থী রয়েছে।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা রবিউল ইসলাম (মো….) নামে ১২ বছরের এক শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকার করেন। বিষয়টি ওই শিক্ষার্থী তার অভিভাবকদের জানায়। পরে মঙ্গলবার রাতে ভিকটিমের স্বজনরা পুলিশকে জানিয়ে মাদ্রাসায় আসেন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরাও ছুটে যান। ভিকটিমের অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকে গ্রেপ্তার করে। তখন নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি কবির হোসেন মাদ্রাসায় ছুটে গিয়ে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ভিকটিমের স্বজনরা রফাদফা করতে রাজি না হওয়া পুলিশ ওই শিক্ষককে রাতেই থানায় নিয়ে যায়। পরে বুধবার দুপুরে ভিকটিমের মামা আল-আমিন বাদী হয়ে শিক্ষক রবিউল ইসলামকে আসামি করে মামলা করেন। বাদী আল-আমিন সোনারগাঁ থানার সন্মান্দি ইউনিয়ন এলাকার স্থায়ী বাসিন্দা।
একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে শিক্ষার্থীদের সাতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটনায় স্থানীরা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর রাতেই ওই প্রতিষ্ঠানে পুলিশ পাঠিয়েছি। আমি একটি মামলার স্বাক্ষী দিতে আদালতে আছি তাই বিস্তারিত বলা সম্ভব হচ্ছেনা।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সমির বলেন, অভিযুক্ত শিক্ষকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে ভিকটিমের মামা বাদী হয়ে মামলা করলে আসামি মাওলানা রবিউল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪