নারায়ণগঞ্জ ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না ঃ স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

নূরুল হুদা মেহেদী ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী ডা, সামন্ত লাল সেন বলেছেন, মনে রাখতে হবে জীবন একটাই, এ জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না। হাসপাতালে অপচিকিৎসায় কোনো রোগী মারা গেলে সে ঘটনায় জড়িত চিকিৎসককে ছাড় দেয়া হবে না। দেশে বিভিন্নস্থানে অবৈধভাবে অনুমতি ছাড়া গড়ে ওঠা বেসরকারী ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। গাফিলতি করার কারণে কোন রোগী মৃত্যু হলে এবং স্বাস্থ্য বিভাগের কোন অপরাধ ছাড় দেয়া হবে না ।’ লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে তাই অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে আসেন । এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগীদের ওয়ার্ড, কেবিন, স্টোর রুম,পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপান্তে পৌঁছে দিয়েছেন। বর্তমানে দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের রোল মডেল। কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতালে দেখলাম, তার মাঝে রূপগঞ্জের এ হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশে সরকারী হাসপাতালের ডাক্তারদের বাসস্থান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যাতে তারা সঠিক সময়ে মানুষের সেবা করতে পারেন। ডাক্তারদের প্রতি মানুষের যে নেগেটিভ মনোভাব, সেটা যেন আর না আসে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী। এজন্য তিনি সকল ডাক্তারের সহযোগিতা কামনা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দ¯তগীর গাজী (বীর প্রতীক), এইচইডির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব অতুল সরকার, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না ঃ স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪