নারায়ণগঞ্জ ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

না’গঞ্জে এসপি হারুনের স্থলাভিসিক্ত হলেন জায়েদুল আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ৫৬২ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ঃ নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদকে প্রত্যাহারের প্রায় পৌণে দুই মাস পর এ পদে যোগ দিয়েছেন মোহাম্মদ জায়েদুল আলম। তাকে মুন্সীগঞ্জ থেকে এখানে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়। একই দিন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২৬ জন কর্মকর্তাকে বদলী করা হয়।

জায়েদুল আলম ২০১৬ সালের ২৫ আগস্ট মুন্সিগঞ্জে যোগ দেন। ইতোমধ্যে তিনি মুন্সীগঞ্জকে সুশৃঙ্খল অবস্থানে রেখেছেন বলে জানা গেছে। তার সহধর্মিনী জেসমিন কেকা পিপিএম গত বছর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

জানা গেছে, ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রম নারায়ণগঞ্জের বহুল আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদকে বদলী করা হয়। তাকে পুলিশ অধিদফতরের টিআর শাখায় বদলী করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

না’গঞ্জে এসপি হারুনের স্থলাভিসিক্ত হলেন জায়েদুল আলম

আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯