নারায়ণগঞ্জ ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ‘‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে এ কর্মসূচিটি শুরু হয়। র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা প্রজেক্টরের মাধ্যমে সারাদেশে একযোগে টিআর/কাবিটা কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এসময় চারজন গৃহহীনকে নবনির্মিত ৪টি ঘর বুঝিয়ে দেয়া হয়। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলায় মহড়া প্রদর্শন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুম বিল্লাহ, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মো: শাহজাহান কবির, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপক শিরিন আক্তার, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী সহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্ধ প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯