নারায়ণগঞ্জ ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

ভূমি সম্পর্কিত সমস্যা থাকলে গণশুনানিতে আসার আহবান- না.গঞ্জে জেলা  প্রশাসক

শহর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে ‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে জেলা প্রশাসক মাহমুদুল হক সেবা গ্রহীতাদের উদ্দেশে বলেছেন, দালাল ধরা যাবে না, প্রয়োজনে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। শনিবার (৮ জুন) নারায়ণগঞ্জ শহরের খানপুরে এসিল্যান্ড কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুর আলম।
জেলা প্রশাসক বলেন, একটি চক্র খালি জায়গা দেখলে সেই জায়গার সিএসএস রেকর্ড দেখে ওয়ারিশ খুঁজে বের করে জমি দখল করে নেয়। বর্তমান সরকার ২০২৩ সালে একটি আইন করেছে ভূমি দখল আইন। এই আইনে কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি দখল করলে তাদের বিরূদ্ধে জেল জরিমানা করা যাবে। এটির বিধিমালা তৈরি হচ্ছে। আমরা ইতোমধ্যে এ ধরনের অনেক আবেদন পেয়েছি। এই আইনে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি রেজিস্ট্রি করলে জমির মালিকরা যাতে সঙ্গে সঙ্গে মালিকানার সনদ পেতে পারেন বর্তমান সরকার সেই প্রক্রিয়া করছে। জমির মালিকদের আরও সচেতন হতে হবে। কোথাও ভূমি সম্পর্কিত কিংবা কোনো দালাল যদি আপনার কাছে অতিরিক্ত অর্থ চায় তাহলে সরাসরি আমার কাছেও অভিযোগ জানাতে পারেন। আগামী ১০ জুন সকাল সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জ এসিল্যান্ড সার্কেল অফিসে গণশুনানি অনুষ্ঠিত হবে। আপনাদের কোনো অভিযোগ বা সমস্যা থাকলে গণশুনানিতে জানাবেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ৪ কোটি ১৬ লাখ ৯ হাজার ২১২ টাকার নয়টি চেক হস্তান্তর করা হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন শেষে ফলদ বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও দেদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মো. রবিন মিয়া, সদর সার্কেলের এসিল্যান্ড লাইলাতুল হোসেন, ফতুল্লা সার্কেলের এসিল্যান্ড শাহাদাৎ হোসেন, সিদ্ধিরগঞ্জ সার্কেল এসিল্যান্ড, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

ভূমি সম্পর্কিত সমস্যা থাকলে গণশুনানিতে আসার আহবান- না.গঞ্জে জেলা  প্রশাসক

আপডেট সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪