নারায়ণগঞ্জ ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

শিশু চুরির অপরাধে দুই নারীর যাবজ্জীবন কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৯৪ বার পড়া হয়েছে

আকবর হোসেন ঃ
নারায়ণগঞ্জ আদালতে ১১ মাসের শিশুকে চুরি করে বিক্রির অপরাধে দুই নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন । একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ বন্দর রেললাইনের বাসিন্দা মৃত অলিউল্লাহর স্ত্রী সেতারা বেগম (৬০) আদালতে উপস্থিত ছিলেন। অপরজন টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী হাসিনা বেগম ওরফে হাছনা (৪৫)।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৮ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানার করা শিশু চুরির মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং অন্যজন পলাতক রয়েছেন।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০০৮ সালের ৩১ জুলাই নারায়ণগঞ্জ সদর থানার নলুয়া রোড এলাকার বাসিন্দা স্বপন শেখের ১১ মাসের শিশু সজিবকে চুরি করে বিক্রি করে দেন। পরে স্বপন শেখের স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। মামলায় আদালত বিচার কার্যক্রম শেষে সাত সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সেতারা বেগম ও হাসিনা বেগম দুইজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

শিশু চুরির অপরাধে দুই নারীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৭:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪