নারায়ণগঞ্জ ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

সিদ্ধিরগঞ্জে ভূয়া ডাক্তারসহ ২ জনকে কারাদন্ড : হাসপাতাল সিলগালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো: তানভীর আহমেদ সরকার (৩৫) নামে এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে ২ বছর ও ম্যানেজার আবুল বাশারকে (৩৮) ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট। আদালত হাসপাতালটি সিলগালা করে দিয়েছে।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ বাহিনীর সহায়তায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের আদালত বুধবার রাত ৯ টায় এ অভিযান চালায়। অভিযানে র‌্যাব-১১ এর সি.পি.এস.সি মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত এ.এস.পি জসীম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক একই এলাকার জাহাঙ্গীর এবং চেয়ারম্যান আমেনা বেগম। দন্ডপ্রাপ্ত ভূয়া ডাক্তার তারভীর আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবনগর ওয়াহেদপুর এলাকার আবদুল মতিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রট সারওয়ার আলম জানান, সাজাপ্রাপ্ত মো: তানভীর আহমেদ সরকার নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী এবং সনোলজিস্ট পরিচয় দিয়ে রিপোর্ট দেখতেন। অথচ তার প্যারামেডিক সার্টিফিকেট ব্যতিত অন্য কোন সার্টিফিকেট নেই। তাই ভূয়া ডাক্তার মো: তানভীর আহমেদ সরকারকে ২ বছর আর চিকিৎসার নামে প্রতারনায় সহায়তা করায় ম্যানেজার আবুল বাশারকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ভূয়া ডাক্তারসহ ২ জনকে কারাদন্ড : হাসপাতাল সিলগালা

আপডেট সময় : ০৪:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯