নারায়ণগঞ্জ ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মেয়র আইভীর বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী আলোচিত সাগর-রুনি ও তনু হত্যাকান্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তাকে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ সচেতন নাগরিক সমাজ।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে এ স্মারকলিপি প্রদান করেন সচেতন নাগরিক সমাজের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। নারায়ণগঞ্জের ২১টি নাগরিক সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির সাথে এসব সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের স্বাক্ষরের অনুলিপিও প্রদান করা হয়। পাশাপাশি মেয়র আইভীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিভিন্ন অডিও ভিডিও ফুটেজ তথ্য প্রমাণাদি হিসেবে সংযুক্ত করা হয়।

জেলা আইনজাীবি সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল সাংবাদিকদের জানান, গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী একটি সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, সাগর-রুনি ও তনু হত্যার বিচার কেন হচ্ছে না তা তিনি জানেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করলে আইন শৃংখলা বাহিনী এই চাঞ্চল্যকর তিনটি হত্যাকান্ডের তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়া বিভিন্ন সময় নারায়ণগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের বিরুদ্ধে মেয়র আইভী অপ্রাসংঙ্গিক বিষয় নিয়ে সমালোচনা করে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলছেন। এটা বন্ধ হওয়া দরকার। দেশের যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবিরের সাথে মেয়র আঈভীর সম্পৃক্ততা থাকারও অভিযোগ করা হয় স্মারকলিপিতে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ শিরিন বেগম সহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক রাব্বী মিয়া সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি স্বীকরা করে জানান, সেটি তিনি যথাযথ নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মেয়র আইভীর বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট সময় : ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯