নারায়ণগঞ্জ ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

লাঞ্ছিত শিক্ষিকার বিরুদ্ধে উল্টো মামলা জাপা নেতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
  • ৩৪২ বার পড়া হয়েছে

হাজীগঞ্জের সেই শিক্ষিকা শাহীনুর পারভীন শানুর বিরুদ্ধে এবার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মজিদ খন্দকার। এর আগে ওই শিক্ষিকাকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এ নেতা।

জামিনে মুক্তি পেয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন অ্যাড. মজিদ খন্দকার। (মামলা নং ১৭৭/১৮)।

এ বিষয়ে ওই শিক্ষিকার বাবা সাইদুল ইসলাম  বলেন, প্রাইভেট পড়াতে অস্বীকৃতি করায় আমার মেয়েকে লাঞ্ছনার পর শারীরিক নির্যাতন করেছে অ্যাড. মজিদ খন্দকার ও তার স্ত্রী। এরপর বিভিন্ন ভাবে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এবার মিথ্যা অভিযোগ এনে মামলাও দায়ের করেছেন তারা। তাই আমরা নিরাপত্তাহীনতায় আছি।

এবিষয়ে জানতে একাধিকবার নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মজিদ খন্দকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

ফতুল্লা থানার পরিদর্শক (ওসি) কামাল উদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, কোর্টে মামলা করেছে কিনা তা আমার জানা নেই। এছাড়া শিক্ষিকার নিরাপত্তাহীনতার বিষয়েও কোন অভিযোগ পাইনি। আসলে ব্যবস্থা নিবো।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি প্রাইভেট পড়াতে অস্বীকৃতি জানানোয় স্কুল শিক্ষিকাকে লাঞ্ছনার পর শারীরিক নির্যাতনের ঘটনার অভিযোগ পাওয়া যায়। এঘটনায় ১২ ফেব্রুয়ারি দুপুরে ফতুল্লা থানায় মামলা একটি মামলা দায়ের করেন নির্যাতিতা শিক্ষকের বাবা। পরে বেশ কয়েক দিন কারাবন্দী ছিলেন এই সদস্য সচিব মজিদ খন্দকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

লাঞ্ছিত শিক্ষিকার বিরুদ্ধে উল্টো মামলা জাপা নেতার

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮