নারায়ণগঞ্জ ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতীর পোশাক শ্রমিক নিহত

নূরুল হুদা মেহেদী : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৬ মে) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত অনি রানী রংপুর জেলার কাউনিয়া থানার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে সিটি কর্পোরেশনের ময়লার একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতীর পোশাক শ্রমিক নিহত

আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪