নারায়ণগঞ্জ ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৫০৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান বলেন, গ্রামের অধিকাংশ মানুষ লিগ্যাল এইড সম্পর্কে জানেন না। তাদের এ সম্পর্কিত কোন ধারণা নেই। অথচ সরকার এখানে অনেক টাকা খরচ করছে।

তিনি নারায়ণগঞ্জ আদালতে লিগ্যাল এইডের ৩টি মামলা দেখে হতাশাজনক বলে মন্তব্য করেন। গরীব-দুঃখী, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে কমিটির সদস্য, বিজ্ঞ আইনজীবী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

সভায় লিগ্যাল এইডের আইনজীবীরা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের লিগ্যাল এইডের কার্যক্রমকে ত্বরান্বিত করা, জেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, ডিস চ্যানেল ও পত্রপত্রিকায় লিগ্যাল এইডের প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং নারায়ণগঞ্জ আদালতে লিগ্যাল এইড মামলা পরিচালনা করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থেকে উত্তোরণে জেলা ও দায়রা জজের সহযোগিতা কামনা করেন।

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সিভিল সার্জন মোঃ এহসানুল হক এর পক্ষে ডা.চৌধুরী ইকবাল বাহার, জেল সুপার সুভাস ঘোষ, জেলা সমাজকল্যাণ বিষয়ক কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা, ,সরকারি উকিল (জিপি) মেরিনা বেগম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন, স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রকিবুউদ্দিন আহমেদ, ব্রাক এর আঞ্চলিক কার্যালয়ের খালেদা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এড. মো. কামাল হোসেন, এড. সুলতানুজ্জামান, এড.পারভীন আক্তার কবিতা, এড.কামরুন্নাহার কনা, আসমা হেলেন বিথী, নাসরিন আক্তার লুনা, নাহিদা খানম শিপু, মোসলেহা বেগম রোজী, নাসিমা আক্তার, আবুল হাসনাত সেন্টু, নুরজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭