নারায়ণগঞ্জ ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

বিশ্ব শিক্ষক দিবস পালিত: নারায়ণগঞ্জে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

“শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

সোমবার (৫ অক্টোবর) সকাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান; বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম; শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, একজন ভালো শিক্ষকের কাছ থেকে হাজারটি বইয়ের চেয়েও অধিকতর কার্যকর শিক্ষা অর্জন করা সম্ভব। পিতামাতার পর শিক্ষকরাই একজন মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ন্যায়ভিত্তিক ও মানবিক শিক্ষা দেশ গঠনে সহায়ক।

অনুষ্ঠানে জেলার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষকরা হলেন জাতির কারিগর। একজন ভালো শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মের নৈতিকতা ও মানবিকতা গড়ে তোলেন। বর্তমানে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষকদের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। শিক্ষকদের পেশা সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি করা গেলে আগামী ৬০ বছরের ভবিষ্যৎ বাংলাদেশ আরও শক্তিশালী হবে। শিক্ষকদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পিতামাতার পরই শিক্ষকের স্থান। তাই শিক্ষকদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

বিশ্ব শিক্ষক দিবস পালিত: নারায়ণগঞ্জে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৬:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬