সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সাবেক কথিপয় বিএনপি নেতাদের শেল্টারে বহাল তবিয়তে নাসিক ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা শাহজালাল বাদলের পিতা নুরসালের ক্যাশিয়ার মেহেদী হাসান মাসুম ওরফে ছোট মাসুম। সুবিধাবাদী এসব বিএনপি নেতাদের কাঁদে বন্দুক রেখে অনলাইন জুয়ার পাশাপাশি নামিক ১, ২ ও ৩ ওয়ার্ড এলাকার বাসাবাড়ির ময়লা পরিস্কারের কাজ বাগিয়ে নিয়েছে আওয়ামী লীগের দোসর মাসুম। মাঝে মধ্যে রাতের আঁধারে বিলাসবহুল দামি গাড়ি নিয়ে এসে প্রভাবশালী ব্যক্তিরা মাসুমকে কোথায় নিয়ে যায় এনিয়ে চলেছে ব্যাপক কানাঘুষা।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মেহেদী হাসান মাসুম। ভাড়া থাকেন নাসিক ৩ নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার ইব্রাহীমের বাড়িতে। সিটি করপোরেশনের ঠিকাদারের অধিনে বাসাবাড়ির ময়লা পরিস্কারের কাজ করেন মাসুম। তবু তার বিলাসী জীবনযাপন। বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। সাধারণ একজন পরিচ্ছন্নকর্মীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়াড়ি চক্র গড়ে তুলেছেন ছোট মাসুম। তার অন্যতম সহযোগী হিসেবে রয়েছেন একই এলাকার বড় মাসুম।
নাসিক ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম জানান, অওয়ামী লীগ সরকার আমলে সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের পিতা নূর সালাম বাসাবাড়ির ময়লা পরিস্কারের কাজ করাতেন। তার অধিনে ১০-১২টি গাড়ি ছিল। এসব গাড়ি দেখভাল ও বাসাবাড়ি থেকে আদায় করা টাকার হিসাব ও ক্যাশিয়ারের দায়িত্বে ছিল ছোট মাসুম। গণঅভ্যুত্থানে অওয়ামী লীগ সরকারের পতনের পর শাহজালাল বাদল ও তার পিতা নূর সালাম আত্মগোপন করেন। এতে বেকাদায় পড়ে মাসুম। কয়েক মাসের মধ্যে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাদের ম্যানেজ করে মাসুম ময়লা পরিস্কারের কাজ ধরে রাখে। চালু করে আওয়ামী লীগ সরকার আমলে করা অনলাইন জুয়া। ফলে অল্প দিনে হয়ে যায় কোটিপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক নিমাইকাশারী এলাকার একজন বাসিন্দা জানান, আসছে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে এমন প্রচারণা শুরু হওয়ার পর থেকে ছোট মাসুমকে দেখা যাচ্ছে ভিন্নরূপে। দুএকদিন পর পর রাতের বেলায় বিভিন্ন ব্যক্তি দামি গাড়ি নিয়ে নিমাইকাশারী এলাকা এসে ছোট মাসুমকে নিয়ে যায়। এসব গাড়ি কোথায় থেকে আসে মাসুমকে নিয়ে আবার কোথায় যায় তা তিনি বলতে পারেননি। তবে তিনি ধারণা করছেন, ডিসেম্বরকে ঘিরে সিদ্ধিরগঞ্জ ও ডেমরা এলাকায় মাসুমের মাধ্যমে অর্থ যোগান দিয়ে আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনা বাস্তাবায়নের নীল নকশা করা হচ্ছে।
অনলাইন জুয়া ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান মাসুম বলেন, প্রতিপক্ষ একটি মহল আমাকে হয়রানী করতে এমন অভিযোগ তুলেছে। আমি এসবের সাথে জরিত নয়। রাতে গাড়ি দিয়ে কোথায় নিয়ে যানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
প্রতিনিধির নাম 
























