নারায়ণগঞ্জ ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

নিতাইগঞ্জে গুদামে বিষ্ফোরণে নিহত ১, আহত ১০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন আওলাদ (৪৫) নামে একজন শ্রমিক। আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের বানিজ্যিক কেন্দ্র নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় পুরোনো পরিত্যাক্ত একটি ভবনে চাল-ডাল-আটার গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হোসেন, রবি, হজরত, জাহাঙ্গীর, সেন্টু, বিল্লাল, নাহিদ ও রাজনের নাম জানা গেছে।
খবর পেয়ে দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে দমকল বাহিনী। বিস্ফোরণে ভবনের পেছনের একাংশ ধ্বসে পড়েছে। যে কোনো সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।
ভবন মালিক জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানর। এই ভবনটি দীর্ঘ ১০ বছর ধরে পরিত্যক্ত হলেও গুদাম হিসেবে ব্যবহার করা হত।
বেলা এগারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন ও দশজন আহত হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ভবনের ভেতরে গ্যাসের পাইপ রয়েছে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমান নির্ধারণ করা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নিতাইগঞ্জে গুদামে বিষ্ফোরণে নিহত ১, আহত ১০

আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩