নারায়ণগঞ্জ ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

স্কুলগুলোতে নতুন বই দিয়ে বছরে শুরু শিক্ষার্থীদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :
নারায়ণগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে । ২০১৩ শিক্ষা বর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে ৫৬ লাখ ৬২ হাজার ১৯ জন শিক্ষার্থী পাচ্ছে নতুন বই।
বিনামূল্যে সরকারের দেয়া নতুন বই ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে। বছরের প্রথম দিন সকাল থেকেই জেলার সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় তাদের কাংখিত নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণে মোহিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে ভারি খুশি তারা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় উৎফুল্ল শিক্ষার্থীরা।
রবিবার (১ জানুয়ারি) সকালে নগরীর মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেন তারা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জানান আজিজুল হক জানান, এ বছর বইয়ের কোন সংকট নেই। সবাই নতুন বই পাবে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ি ইতিমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমানে বই সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীরা যারাই স্কুলে আসবে তাদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। সকল শিক্ষার্থীকে বই না দেয়া পর্যন্ত বই বিতরণ অব্যাহত থাকবে।
জেলার পাঁচটি উপজেলায় মোট ৪৫৮ টি প্রাথমিক বিদ্যালয়, ১২৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭৬ টি কিন্ডার গার্টেন, ৫৬ টি মাদ্রাসা ও ২ টি ভোকেশনাল স্কুল (কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) রয়েছে। প্রাথমিক স্তরে শিক্ষার্থী রয়েছে ১৫ লাখ ২১ হাজার ২৯৪ জন এবং মাধ্যমিক স্তরে শিক্ষার্থী রয়েছে ৪১ লাখ ৪০ হাজার ৭২৫ জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬ লাখ ৬২ হাজার ১৯ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

স্কুলগুলোতে নতুন বই দিয়ে বছরে শুরু শিক্ষার্থীদের

আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩