নারায়ণগঞ্জ ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

সোনারগাঁয়ে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার থেকে অভিনব কায়দায় রিলাক্স পরিবহনের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেফতারাকৃতরা হলোঃ-জামালপুর জেলার বকসিগঞ্জ থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলমাছের ছেলে মামুন(৫২),একই জেলা ও থানার জাগিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আউয়াল সিদ্দিক (৩০) ও নরসিংদী জেলার শিবপুর থানার ঘাগোটিয়া গ্রামের জুবায়িদ মিয়া(২৭)।

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সারে দশটায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মাহবুব আলম স্যার,আমি সহ সঙ্গীয় ফোর্স সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেক পোস্টে অভিযান চালিয়ে রিলাক্স পরিবহনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করি এসময় ৩ মাদক কারবারিকে আটক ও মাদক কাজে ব্যবহৃত রিলাক্স পরিবহনটি জব্দ করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার তিনজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে রিলাক্স পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা ঢুকিয়ে তারা বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাহ সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি

সোনারগাঁয়ে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২