নারায়ণগঞ্জ ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ২০ হাজার ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর শিবু মার্কেট এলাকায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ফতুল্লা থানা যুবদল।

ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেনের উদ্যোগে শতাধিক ডেগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ছিন্নমূল, শ্রমজীবী ও অসহায় মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেন বলেন, “শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই খাবার বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ।”

তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ বাস্তবায়নে আমরা মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সুমন, রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় : ১২:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬