নারায়ণগঞ্জ ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ১ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান ৩১ জনের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এই অনুদান সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানাই।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান সমাজের অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬