নারায়ণগঞ্জ ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জ সদরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের প্রস্তুতি, বাছাইয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত, মাদকমুক্ত জেলা গড়তে সমন্বিত উদ্যোগ নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির

স্টাফ রিপোর্টার :
জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার মূল লক্ষ্য ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা।

রবিবার (১৭ মে) সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উক্ত সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​বর্ণাঢ্য র‍্যালি ও ভার্চুয়াল উদ্বোধন মেলার প্রথম দিন, ১৯ মে সকালে খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
​একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার ভূমি ভবনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। এরপর নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জেলা পর্যায়ের মেলা প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে।
​
​ভূমিসেবা মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচি গুলো হলো ​১৮ মে: শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা।
​১৯ মে: মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সচেতনতামূলক কার্যক্রম।
​

২০ মে: “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার। যেখানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হবে।
​
​মেলা প্রাঙ্গণে আগত নাগরিকেরা তাৎক্ষণিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে:
​অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ই-নামজারি আবেদন।
​ক্ষতিপূরণের চেক বিতরণ।
​খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ ও মৌজা ম্যাপ সহায়তা।
​অনলাইন ডিসিআর (DCR) প্রদানসহ বিভিন্ন সেবা।
​এ ছাড়া মেলা চলাকালীন ই-নামজারি, ডিসিআর, খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমিসেবায় ‘কল সেন্টার ১৬১২’ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সম্যক ধারণা দেওয়া হবে। দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হবে ‘ভূমি আমার ঠিকানা’ নামের তথ্যবহুল বুকলেট।
​
​প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
​”স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন প্রযুক্তিনির্ভর ভূমিসেবার সুফল পান। আমি আশা করছি, এই ভূমিসেবা মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।”
​তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি সেবাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে জেলা প্রশাসন নিরলস কাজ করছে। বর্তমানে নারায়ণগঞ্জে ৫টি উপজেলা ভূমি অফিস, ৪টি রাজস্ব সার্কেল ও ৯টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে সহায়তা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। সাংবাদিকদের সহযোগিতায় মেলার এই বার্তা সর্বসাধারণের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বসাধারণকে মেলায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ-মন্দিরে প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন ও মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিককে মেলায় অংশ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬