নারায়ণগঞ্জ ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যানজটপ্রবণ সড়ক, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে দায়িত্ব পালন করবেন তাঁরা।

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করতে নিয়োগ দেওয়া হয়েছে আরও ৬০ জন আনসার সদস্য। হাটে জাল নোট শনাক্ত, চাঁদাবাজি রোধ ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে তাঁরা সার্বক্ষণিক নজরদারি করবেন।

আনসার সদস্যদের পাশাপাশি শহরের যানজট নিরসন ও ঘরে ফেরা মানুষের ঈদকে আনন্দময় করতে প্রতিটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব স্বেচ্ছাসেবক সড়কে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের সহায়তায় কাজ করবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, পশুর হাটকেন্দ্রিক ভিড় এবং ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ ঠেকাতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে মাঠে থাকবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “ঈদে মানুষ যাতে নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আনসার সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করবেন। পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায়ও কোনো ছাড় দেওয়া হবে না।”

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা। ঈদের সময় লাখো মানুষ এখান থেকে বাড়ি ফেরে। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সকল সংস্থাকে নিয়ে কাজ করছি। যানজট ও হয়রানিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা মনিটরিং চলবছ।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

আপডেট সময় : ০২:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬