নারায়ণগঞ্জ ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি,৪৫ লক্ষ টাকার মালামাল লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসী আবুল কালামের স্ত্রী জাকিয়া বেগম। পরিবারের দাবি- ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (৮ মে) সকালে সোনারগাঁ থানায় অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে।

হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালঙ্কার লুট করে। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে যায় তারা।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে এই ডাকাতির ঘটনা ঘটানো হয়।

জাকিয়া বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছিল।

টাকা না দেওয়ায় তারা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপোষের জন্য যোগাযোগ করতে বলে এবং মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি,৪৫ লক্ষ টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৭:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬