নারায়ণগঞ্জ ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের মারধরে আহত হয়েছে ৪ জন। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গোদনাইল ২ নং ঢাকেশ^রী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী লিমা আক্তার।

অভিযুক্তরা হলেন, একই এলাকার লিটনের ছেলে মৃদুল (২৩), মাহির (২০), মৃত ওয়াহাব মাস্টারের ছেলে লিটন (৫২), মৃত আফাজ উদ্দিনের ছেলে বকুল (৪০), রওশন (৪৫), মেয়ে আকলিমা (৪৮) ও আরাফাত (৩৬) এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীর চাচা হেলাল উদ্দিনের বাড়িতে তার মেয়ের বিয়ে অনুষ্ঠান চলছিল শুক্রবার রাতে। তখন সাড়ে ৮ টার দিকে অভিযুক্তরা অনুষ্ঠানে গিয়ে বাদীর চাচার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে গালিগালাজ হেলাল উদ্দিনকে মারধর শুরু করে। তখন বাদীসহ তার আত্মীয়স্বাজন হেলাল উদ্দিনে রক্ষা করতে এগিয়ে গেলে বাদীর চাচতো বোন আকলিমা (৩৬), ছেলে সাদমান (১১), ভাগ্নি জামাই টুটুলকে (২৮) মারধর করে। হামলাকারীদের লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে আকলিমার মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত আহত হয় সাদমান, টুটুল ও বাদী নিজে। এসময় হামলাকারীরা ১ ভরি ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাক-চিৎকার শুনে অশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে চিকিংসার জন্য তাদের নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এ হামলার ঘটনায় হেলাল উদ্দিনের ভাতিজি লিমা আক্তার(৩৫) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

হামলার বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বচলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট

আপডেট সময় : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬