নারায়ণগঞ্জ ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

কারো কাছে হাত পেতে চলব না আমরা : প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আমাদের দেশ, আমাদের সম্পদ আমাদের রক্ষা করে চলতে হবে। আমার কারো কাছে হাত পেতে চলবো না। নিজের ফসল নিজে উৎপাদন করবো, নিজের দেশকে নিজে গড়ে তুলবো। এ কথা যদি মাথায় রাখতে পারি, আত্মমর্যাদাবোধ নিয়ে যদি চলতে পারি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে এনডিসির কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কাছে অনুরোধ করে বলেন, আমাদের কোনো রকম বিলাসিতা চলবে না। বিশ্ব অর্থনীতি মন্দার ধাক্কা আমাদের ওপর এসে পড়বে এবং পড়তে যাচ্ছে, পড়েছে। এটা মাথায় রাখতে হবে। সারা বিশ্ব হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ। একে অপরের ওপর নির্ভরশীল। সেটা মাথায় রেখে সতর্কতার সঙ্গে চলার অনুরোধ জানাব।

শেখ হাসিনা বলেন, আমরা ২ কোটি ৫৩ লাখ শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। ভূমিহীন ৩৫ লাখ মানুষকে ঘর-বাড়ি তৈরি করে দিচ্ছি। এ কাজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবদান রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের বিষয়ে বলেন, পদ্মা সেতু নিয়েও অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাদের। কিন্তু প্রমাণ হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। অনেকে বলেছেন এটা কখনোই সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে সম্ভব না। কিন্তু আমরা পেরেছি। অসম্ভবকে সম্ভব করা এটাই বাঙালির চরিত্র।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

কারো কাছে হাত পেতে চলব না আমরা : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২