নারায়ণগঞ্জ ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করা পাষন্ড স্বামী মোঃ রফিক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

গত ১৫ জানুয়ারি ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ভূইগর এলাকায় যৌতুকের টাকা না পাওয়ায় পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ রুবেল (২৭) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৩, তারিখ-১৯/০১/২০২২ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী-২০০৩) এর ১১(ক)।

ঘটনার পর আসামী মোঃ রফিক (৩১) ভিকটিমকে বাসায় তালাবদ্ধ করে পালিয়ে যায় এবং গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। এই ঘটনা স্থানীয় ও জাতীয় সকল গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ এই নৃশংস ঘটনার আসামী মোঃ রফিককে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে এই নৃশংস ঘটনার আসামী মোঃ রফিককে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ রফিক ঘটনার সত্যতা স্বীকার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করা পাষন্ড স্বামী মোঃ রফিক গ্রেফতার

আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২