নারায়ণগঞ্জ ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

এম এ রউফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান :      সোনারগাঁওয়ে আলহাজ্ব এম এ রউফ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি ও দোয়া অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ( শনিবার ) দুপুরে উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব মোঃ হালিমুজ্জামান।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব হাবিব মোঃ হালিমুজ্জামান বলেন, মরহুম রউফ সাহেবের গড়ে তোলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাকে মোহিত করেছে। তাঁর মতো নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গই পারে সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। আপনাদের বক্তব্যের মধ্যে রউফ সাহেবের কর্মময় জীবন ফুটে উঠেছে। উনার প্রতি আপনাদের ভালবাসা সত্যিই আমাকে পুলকিত করেছে। আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এম এ রউফ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিল্পপতি এম এ আউয়াল বলেন, প্রয়াত এম এ রউফ এমন একটি নাম যিনি তাঁর কর্মের মাধ্যমে এখানকার মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। আমার জানামতে শম্ভুপুর, পিরোজপুর ইউনিয়নের প্রায় প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং শারীরিকভাবে ও বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আমি প্রত্যাশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং গরীব মেধাবী শিক্ষার্থী সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে অবদান রাখতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে এম এ রউফ ফাউন্ডেশন এর সভাপতি ও প্রয়াত রউফ সাহেবের জৈষ্ঠ্য সন্তান মহিউদ্দিন আহমেদ শাহীন বলেন, আমার আব্বা অসুস্থ থাকা অবস্থায় যখন আমাকে বললেন তোমাদের কর্মের মাধ্যমে আমাকে বাঁচিয়ে রাখতে মানুষের কল্যাণে কাজ করো। সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সহযোগিতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সমাজকে এগিয়ে নিতে অবদান রাখো। তখন থেকেই মূলত আমি আমার ভাইদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। আমার মরহুম পিতা এখানকার মোটামুটি ১৬০ টি সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আমরা আব্বার এই ফাউন্ডেশনের পরিধি বৃদ্ধি করে সামাজিক প্রতিষ্ঠানে কাজ করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

হোসেনপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল লতিফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ। সভায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১,২৯,০০০ নগদ টাকা বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

এম এ রউফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০২:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২