নারায়ণগঞ্জ ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালাপাহাড়িয়ায় আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করায় হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করায় হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার বিকালে উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম কামাল হোসেন (৩২)। সে কালাপাহাড়িয়া গ্রামের সোনা মিয়ার ছেলে ও আওয়ামীলীগের পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের লোক।
কামালের স্ত্রী মানছুরা জানান, তার স্বামী গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী স্বপনের নির্বাচন করে। এর জের ধরে রোববার বিকালে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফায়জুল হক ডালিমের লোক বলে পরিচিত কালাপাহাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে শরিফ, সজিব ও সফর আলীর ছেলে আশিকসহ কয়েক জনে মিলে কালাপাহাড়িয়া রাস্তায় পেয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মদনপুর একটি বেসরকারী হাসপাতালে নিলে আশংকা জনক অবস্থায় তাকে ঢাকা প্রেরণ করে।
এর আগে ওই দিনই সকালে রাধানগর গ্রামে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করায় আশকর বাহিনীর হামলায় বাবু (২৬) নামের এক ব্যাক্তি আহত হয়। তাকে সোনারগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামালের ভাই রহিম আলী জানান, নৌকায় ভোট দেওয়ার কারনে তার ভাই বাড়ি ছাড়া ছিল। কয়েক দিন পর বাড়ি আসলে রাজ্জাক বাহিনী তার নিকট থেকে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে পিটিয়ে বাম হা-বাম পা ভেঙ্গে দেয়।
এই ব্যাপারে কালাপাহাড়িয়ার ফাড়িঁর ইনচার্জ রশিদুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠনো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

কালাপাহাড়িয়ায় আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করায় হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৪:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২