নারায়ণগঞ্জ ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

রূপগঞ্জে হাইওয়ে পুলিশের অবৈধ স্থাপনা উচ্ছেদের আভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃ ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের ভূলতা গাউসিয়া মার্কেটে এলাকায় মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউসিয়া মার্কেটের দু’পাশের সরকারি জায়গা দখল করে ওই এলাকার সরকারদলীয় প্রভাবশালী চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৩০ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকে।
কাচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ভূলতা গাউসিয়া মার্কেটের দুই পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা- সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। আর মহাসড়কের প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

রূপগঞ্জে হাইওয়ে পুলিশের অবৈধ স্থাপনা উচ্ছেদের আভিযান

আপডেট সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১