নারায়ণগঞ্জ ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভার রূপসী, তারাবো ও ভুলতা এলাকার তিনটি প্রতিষ্ঠানকে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত ১০লাখ টাকা জরিমানা আদায় করেছে।

২৬জুলাই রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ টাকা করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান, আনসার ও বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, কারখানায় উৎপাদিত পণ্যের বিএসটিআইয়ের গুনগত মান, সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রিসহ নানা অনিয়মে তাদের ১০লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬