নারায়ণগঞ্জ ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বিএনপিতে ফিরছে মতিন প্রধান এটা গুজব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৪৯২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মতিন প্রধানকে নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। তিনি আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে ফিরে যাচ্ছেন এমন কাল্পনিক প্রচারণাও চালানো হচ্ছে। রাজধানীর বিজয় নগরে মতিন প্রধানের মালিকানাধীন হোটেন-৭১ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মহামুদসহ কিছু বিএনপির নেতাদের সাথে তার গোপন বৈঠক হওয়ার গুজব ছাড়াচ্ছে ওই মহলটি।
কাল্পনিক এসব গুজব ও প্রচার প্রচারনা কর্ণপাত না করার অনুরোধ জানিয়ে আব্দুল মতিন প্রধান বলেন, আওয়ামীলীগে আছি এবং আজীবন থাকব। তিনি বলেন, আমি হোটেল-৭১ এর মালিক। হোটেলে কে গেল না গেল এসব খোঁজ খবর আমি রাখিনা। নিয়ম অনুযায়ী হোটেলে কোন মিটিং করতে হলে আগাম কক্ষ বুকিং দিতে হয়। হোটেল ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি ওই তারিখে মিটিং করার জন্য তৈমুর আলম খন্দকার বা অন্য কেহ কোন কক্ষ বুকিং করেনি। হোটেল-৭১ আমার বাস ভবন নয় যে এখানে গোপন বৈঠক হবে। হোটেলের কিছু নিয়ম কানন আছে তা কারো আজানা নয়। আমার সাথে বিএনপি নেতাদের গোপন বৈঠকের বিষয়টি অপপ্রচার।
আব্দুল মতিন প্রধান আরো বলেন, যেহেতু এটি একটি হোটেল তাই যে কেউ যেতে পারে। তবে বিএনপি নেতারা যখন গিয়েছিল তখন আমি হোটেলে ছিলাম না। তাদের সাথে আমার দেখাই হয়নি। যদি তারা হোটেলে খেতে গিয়ে থাকে তাতে আমার কিছু যায় আসেনা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের হরতালে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাই তিনি প্রকাশে আওমীলীগ নেতার হোটেলে গিয়ে গোপন বৈঠক করবেন বিষয়টি সন্দেহজনক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিএনপিতে ফিরছে মতিন প্রধান এটা গুজব

আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১