নারায়ণগঞ্জ ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে মামুনুল হক

আদালত প্রতিনিধি : নারায়ণগঞ্জে আদালতে শুনানি শেষে আদালত থেকে কাশিমপুর কারাগারে সাবেক হেফাজত নেতা মামুনুল হককে নেয়া হয়েছে । গতকাল শনিবার (৫ই জুন) সকালে পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩ই এপ্রিল শনিবার দ্বিতীয় স্ত্রী দাবি করা এক নারীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা রিসোটে হামলা –ভাংচুর চালিয়ে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান। এরপর ১৮ই এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার মধ্যে চারটি মামলা হরতালে নাশকতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়। অপর দুটি মামলা দায়ের হয় ২ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুলের নারী কেলেঙ্কারি ইস্যুতে হেফাজত নেতাকর্মী ও সমর্থকদের নাশকতা ও তান্ডব সৃষ্টির ঘটনায়। এর মধ্যে একটি মামলায় মামুনুলকে নাশকতার নেতৃত্ব দাতা হিসেবে আসামি করা হয়। অপর মামলায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে রিসোর্টে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন তার দ্বিতীয় কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে মামুনুল হক

আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১