নারায়ণগঞ্জ ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

রত্নগর্ভা ভাষাসৈনিক নাগিনা জোহার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ :  ভাষাসৈনিক ও রত্নগর্ভা মা নাগিনা জোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৭ই মার্চ। ২০১৬ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত নাগিনা জোহাকে স্মরণ করবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারসহ বিভিন্ন সংগঠন।

পরিবারের পক্ষ থেকে বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল ও বাদ এশা ঢাকার হাই কোর্ট মাজারে মিলাদের আয়োজন করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরআন শরিফ খতম ও দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

নাগিনা জোহা ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেম নগরের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের পরিবারের পূর্বপুরুষদের নামানুসারেই গ্রামটির নাম কাশেম নগর রাখা হয়। তার বাবা আবুল হাসনাত ছিলেন সমাজ হিতৈষী ও কাশেম নগরের জমিদার। শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় তার বিশেষ সুনাম ছিল। মরহুম নাগিনা জোহার বড় চাচা আবুল কাশেমের ছেলে আবুল হাশিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুসলীম লীগের সেক্রেটারি ও এম.এল.এ। চাচাতো ভাই মাহবুব জাহেদী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। ভাগ্নে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা সৈয়দ মনসুর হাবিবুল্লাহ রাজ্যসভার স্পিকার ছিলেন।

১৯৫০ সালে মেট্রিক পাস করেন নাগিনা জোহা। পরের বছর ১৯৫১ সালে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সন্তান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর বাড়িতে এসেই ১৯৫২ সালের ‘রাষ্ট্র ভাষা’ বাংলার জন্য আন্দোলনে অংশ নেন।

এই দম্পতির বড় ছেলে প্রয়াত নাসিম ওসমান জাতীয় পার্টির হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। মেজ ছেলে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি। আর ছোট ছেলে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।

নাগিনা জোহার শ্বশুর খান সাহেব ওসমান আলী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠকদের অন্যতম। চাষাঢ়ায় তার বাড়ি বায়তুল আমানেই দল গঠনের প্রথম বৈঠক হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঢেউ নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়লে ওই বাড়ি হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রবিন্দু।

সেই সময়ের স্মৃতিচারণ করে মৃত্যুর কয়েক বছর পূর্বে নাগিনা জোহা একটি সংবাদপত্রকে বলেছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে ছাত্রজনতার মিছিলে আরও কয়েকজন নারীর সঙ্গে তিনিও অংশ নিয়েছিলেন। পরে বৈঠকের খবর পেয়ে সিপাহিরা বায়তুল আমানে ঢোকার চেষ্টা করলে শ্বশুর-বউ মিলে তা ঠেকানোর চেষ্টা করেছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন

রত্নগর্ভা ভাষাসৈনিক নাগিনা জোহার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ১০:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১