নারায়ণগঞ্জ ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনেই হয়েছে। এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ভায়াডাক্ট নির্মাণ করার সময় এখানে জলাধার ছিল। ভায়াডাক্ট নির্মাণকাজের মালামাল আনা নেওয়ার সুবিধার্থে এই জলাধার অস্থায়ীভাবে ভরাট করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর এই অস্থায়ী মাটি আবারও সরিয়ে নেওয়া হয়। এটা প্রকল্পেরই অংশ।

রেলমন্ত্রী বলেন, এর ফলে ভায়াডাক্ট হুমকিতে নয়, বরং ভায়াডাক্ট রক্ষার্থেই এটা করা হচ্ছে। কারণ এতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে। ভায়াডাক্টের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ এসপি মিজানুর রহমান মুন্সী,নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬