নারায়ণগঞ্জ ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ এক বিকাশ ব্যবসায়ীকে হত্যার পরে ল্যাপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা মরদেহ উদ্ধার পুলিশের। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি-সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. মোতালেব হোসেন (৬১) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬