নারায়ণগঞ্জ ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে সদ্য জামিনপ্রাপ্তকে আটকে অর্থ আদায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জ থানায় দেলোয়ার খান নামে এক ব্যক্তি জামিনে বেরিয়ে আসার পর দিন সকালে ফের গ্রেফতার দেখিয়ে এসআই বেলায়েত ও এএসআই শাহাদাত ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দেলোয়ার তার স্ত্রীর মামলা হাজতবাসের পর জামিনে বেরিয়ে আসে। পর দিন মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এসআই বেলায়েত ও এএসআই শাহাদাত দেলোয়ারের সাবেক স্ত্রীসহ বাসায় গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় তার মোবাইলে অস্ত্রের ছবি পাওয়া গেছে বলে দেলোয়ারকে জানান। পরে তার ভাই দিদার থানায় গেলে দিদারের কাছ থেকে ছোট মামলা দেয়ার কথা বলে ১৫ হাজার টাকা আদায় করেন।

দেলোয়ারের ভাই দিদার জানান, আমার ছোট ভায়ের স্ত্রী তার নামে যৌতুকের মামলা করে। সেই মামলায় তাকে আদালত জেল হাজতে পাঠায়। মামলায় হাজতবাসের পর সে জামিনে বেরিয়ে আসে। পরের দিন সকালে সিদ্ধিরগঞ্জ থানার ২ কর্মকর্তা তার স্ত্রীর প্ররোচনায় ধরে থানায় নিয়ে আসেন। তারা বলে দেলোয়ারের মোবাইলে অস্ত্রের ছবি পাওয়া গেছে। দেলোয়ার নরসিংদী সংসদ বডি গার্ড হিসেবে চাকরি করতেন। এমপির অস্ত্র তার কাছেই থাকতো। সেই অস্ত্রের ছবির অজুহাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেব এমপি সাহেবকে ফোন দিয়ে জেনেছেন। এখন তিনি বলছেন ধরে যেহেতু আনা হয়েছে এখন তো আর ছাড়া যাবে না। ছোট একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক বেলায়েত বলেন, আমি তো আসামী ধরি নাই। এএসআই শাহাদাত আসামী ধরেছে। আমি তার সাথে গিয়েছি। আসামী ধরলে কেউ কি টাকা দেয় নাকি?

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন, দেলোয়ারের বৌয়ের মামলায় তাকে আটক করা হয়েছে। কালকে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আজকে কিছু বলতে পারছি না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সদ্য জামিনপ্রাপ্তকে আটকে অর্থ আদায়

আপডেট সময় : ০৬:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯