নারায়ণগঞ্জ ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল । নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির ফতুল্লায় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ ২জন আটক বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে; বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত

পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি এমদাদুল হক

সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, নারায়ণগঞ্জ : ২৪শের গণঅভ্যুত্থানের পর দেশে হত্যা, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় অতিষ্ঠ ছিল দেশের মানুষ। এসব অপরাধীদের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপরাধের প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। তার ব্যতিক্রম ছিলনা নারায়ণগঞ্জ জেলাও। নারায়ণগঞ্জকে ক্রাইম জোন বলা হয়। সাতটি থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলা। তারমধ্যে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধীদের তৎপরতা ছিলো চোঁখে পড়ার মত। ঠিক এ মুহূর্তে সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ এমদাদুল হক। তিনি যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ও সাহস বৃদ্ধি করার জন্য নিয়েছেন নানা পদক্ষেপ। অপরাধীদের লাগাম টেনে ধরে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক। এবারের ঈদে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের দক্ষতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং তাদের অপরাধ দমনের বিভিন্ন কৌশলের কারনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এবারের ঈদুল আযহা সিদ্ধিরগঞ্জবাসী নিরাপদ ভাবে পালন করতে পেরেছে। কোন গরুর হাটে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আমার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন পাড়ায়-মহল্লায় টহল বৃদ্ধি করাসহ সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়ায় অপরাধীরা কোন ধরনের অপরাধ করতে সাহস পায়নি। আমরা প্রতিদিন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি।

আমি যতদিন এই থানায় আছি সিদ্ধিরগঞ্জবাসীকে আইনি সেবা প্রদান করে যাব এবং কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যে অপরাধ করবে তাকেই আইনের আওতায় আসতে হবে।

অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক।

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের প্রশংসা করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক আরো বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা সবসময় অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। স্যারের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে সকল অপরাধ নির্মূল করব ইনশাল্লাহ।

এদিকে এলাকাবাসী জানায়, এবারের এ ঈদ স্বাচ্ছন্দভাবে পালন করেছে সিদ্ধিরগঞ্জের মানুষ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিভিন্ন পাড়া-মহল্লায় তৎপরতা থাকায় এলাকায় কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। যারা এবার ঈদে পরিবার-পরিজনের সাথে গ্রামের বাড়িতে গিয়েছেন তাদের বাসা-বাড়ী, দোকানপাটেও চুরি ডাকাতির কোন ঘটনা ঘটেনি। আমরা সিদ্ধিরগঞ্জবাসী সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি এমদাদুল হক

আপডেট সময় : ০৮:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬