নারায়ণগঞ্জ ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদা দিতে অস্বীকার করায় জমির মালিককে প্রাাণ নাশের হুমকি ও নির্মাাণ সামগ্রী লুুট করার অভিযোগ উঠেছে চৌরঙ্গী ফিলিং ষ্টেশন মালিক কাজী আব্দুল সাত্তারের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল সাত্তারসহ ৭ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবু ছায়েদ।
অভিযুক্তরা হলেন, ফতুল্লার ভূঁইগড়ের কাজী আব্দুল সাত্তার (৫৫), রঘুনাথপুুরের ওসমান (৪০), খলিল (৩৮), শান্তিধারার মিলন (৩৮), সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ার মাইনুদ্দিন (৩৯), জুম্মন (৩৭) ও ভান্ডারি রাসেল (৩৫)। এছাড়াও অজ্ঞাতনামা রয়েছেন ৩০ থেকে ৩৫ জন।
বাদী আবু ছায়েদ (৪৮) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোড এলাকার মো. মোস্তফার ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইনবোর্ড মিতালি মার্কেটে খর্দ্দঘোষপাড়া মৌজায় বাদীসহ ৬ জন মিলে ৩৫ শাতাংশ ১৭ পয়েণ্ট জমি ক্রয় করেন। গত ২৪ মে থেকে জমির চার পাশে টিনের বেড়া নির্মাণ কাজ শুরু করেন। তখন জমিতে কাজ ও দখল নিতে হলে পাাশর্^বর্তী চৌরঙ্গী ফিলিং ষ্টেশনের মালিক আব্দুল সাত্তার ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ২৭ মে বিকেলে অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় নির্মাণ কাজে বাধা দিয়ে বেড়া ভেঙে লোহার এঙ্গেল ও টিন লুট করে নিয়ে যায়। চাঁদা না দিয়ে নির্মাণ কাজ করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় আব্দুল সাত্তার। এ ঘটনায় জমির মালিকদের একজন আবু ছায়েদ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
আবু ছায়েদ বলেন, কাজী আব্দুুল সাত্তার দীর্ঘ দিন ধরে চেষ্টা করেছিলেন এ জমি ক্রয় করতে। দাম কম বলায় জমির মালিকরা তার কাছে বিক্রি করেননি। ফলে কমদামে জমি কিনতে মালিকদের বিভিন্নভাবে হয়রানী করে আসছে। তখন ১৪ জন জমির মালিক একজোট হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে কাগজপত্র যাচাই করে আমরা বর্তমান বাজার দরে জমি কিনেছি। তিনি আরো বলেন, ওসমান ও মাইনউদ্দিন সাইনবোর্ড, মিতালী মার্কেট, সাহেবপাড়া, শান্তিধারা ও রঘুনাথপুর এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করছে বীরদর্পে।
জমির এক অংশের মালিক খোকন বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক প্রশস্ত করণ কাজের সময় চৌরঙ্গী ফিলিং ষ্টেমনের অধিকাংশ ভাঙা পড়ে। এতে ষ্টেশনের জায়গা কমে যায়। তাই পিচনের আমাদের জমি কিনে ফিলিং ষ্টেশন বড় করার চেষ্টা করে আব্দুল সাত্তার। জমির দাম কম বলায় আমরা তার কাছে বিক্রি করিনি। ফলে তিনি আমাদেরকেও হুমকি ধমকি দিচ্ছেন।
জানতে চাইলে অভিযুক্ত কাজী আব্দুল সাত্তার কথা বলতে অনিহা প্রকাশ করে তার ভাতিজা কাজী তানভীর ইসলামের সঙ্গে কথা বলতে বলেন। কাজী তানভীর ইসলাম বলেন, ক্রয় ও পৈত্রিক ওয়ারিশ সূত্রে এ জমির মালিক আমার স্ত্রী ও আমার চাচা। আবু ছায়েদরা জোর করে আমাদের জমি দখল করতে চায়। তাই বাধা দিয়েছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমির মালিকানা দাবি ও চাঁদাদাবি ভাঙচুর লুটপাটের পাল্টাপাল্টি দুটি অভিযোগ হয়েছে। জমির মালিকানার বিষয় আদালত দেখবে। তবে ফৌজধারী কোন অপরাধ সংঘটিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ

আপডেট সময় : ০৭:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬