নারায়ণগঞ্জ ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের নাভানা সিটি সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরাইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) ও গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মহানাথ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নিহতরা গোসলের উদ্দেশ্য নেমে প্রথমে ডুব দিয়ে সিটি করপোরেশনের নির্মিত ঘাটের সিঁড়ির নিচ দিয়ে সাঁতরে একপাশ থেকে লেকের অন্যপাশে যায়। পরবর্তীতে তিনজন একসাথে আবারও সিঁড়ির নিচে ডুব দেওয়ার পর প্রায় ৪০ মিনিট পার হলেও তারা আর পানির ওপর ভেসে ওঠেনি বলে জানান স্থানীয়রা।

সূত্রে আরও জানা যায়, ডুব দেওয়ার দীর্ঘক্ষণ পার হলেও ভেসে না ওঠায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় প্রথমে দু’জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ মিনিট পর খোঁজ করে অপরজনের মরদেহও উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।##

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬