নারায়ণগঞ্জ ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে – মাহমুদুর রহমান সুমন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে লন্ডনের রয়েল রেস্টুরেন্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘ছাত্র- জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়েছে শেখ হাসিনা। এখনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা প্রশাসনসহ নানা জায়গায় ঘাপটি মেরে বসে আছে। দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে মোকাবেলা করছেন। দেশকে স্থিতিশীল রাখতে যা যা করার দরকার, বিএনপি নেতাকর্মীরা তা-ই করবে এবং করছে।

’তারেক রহমান নেতৃত্বের গুণাবলি দিয়ে প্রমাণ করেছেন যে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। শেখ হাসিনা বাংলার মাটিকে যেভাবে কলঙ্কিত করেছেন, দেশনায়ক তারেক রহমানকে দেশের মানুষ ফিরিয়ে এনে কলঙ্কমুক্ত করবে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান সুমন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে – মাহমুদুর রহমান সুমন

আপডেট সময় : ০৯:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪