নারায়ণগঞ্জ ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

রিয়াদে হুইপ নজরুল ইসলাম বাবু সংবর্ধিত

  • ফারুক আহমেদ চান
  • আপডেট সময় : ০৬:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৬৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ এবং নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু পবিত্র ওমরা পালনের জন্য রিয়াদে আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

গত শুক্রবার (৮ মার্চ ) সন্ধ্যা ৭ টায় রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক, ইনভেস্টর লায়ন মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম এ জলিল রাজা ও আলী নূর ইসলাম রনির যৌথ সঞ্চানালয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ নজরুল ইসলাম বাবু ও প্রধান বক্তা ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব।

হুইপ নজরুল ইসলাম বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বিশ্ব মানচিত্রে সন্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত। এ ধারা অব্যহত থাকলে বাংলাদেশ কে কেউ আর ছোট করে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে, একজন প্রবাসী মারা গেলে তার মরদেহ বিনা খরচে নেয়ার ব্যবস্থা করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, রেমিট্যান্স যোদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য ভূমিকা রাখছেন, তাদের সন্মান দেয়া সরকারের নৈতিক দায়িত্ব।

সোহেল আহমেদ এর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিথিদের বিশেষ সন্মাননা দেওয়া হয়।সংবর্ধিত অতিথি সহ সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বিপুল সংখ্যা প্রবাসী বাংলাদেশী, আওয়ামী লীগ নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

রিয়াদে হুইপ নজরুল ইসলাম বাবু সংবর্ধিত

আপডেট সময় : ০৬:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪