নারায়ণগঞ্জ ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ড. আসিফ নজরুল জানান,সৌদি তাকামলের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি (SVP) চুক্তি অনুসারে, বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে ।
তিনি আরো বলেন – দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলও’র দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে যা ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গ-ভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।
সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর

আপডেট সময় : ০১:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬