নারায়ণগঞ্জ ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

চৌধুরী গাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২১ খ্রিঃ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ উদ্দীপনামূলক বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনা অতিমারির কারণে বিঘ্নিত লেখা পড়া পুষিয়ে নিতে গভীর মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে পরামর্শ দেন।

প্রধান শিক্ষক বশির আহাম্মদ প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়টির অর্জন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পরামর্শ দেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার হলে করণীয় এবং কিভাবে ভালো ফলাফল অর্জন করা সম্ভব বিস্তারিত আলোচনা করেন।

সিনিয়র শিক্ষক একেএম মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন,আবু সিদ্দিক,গাজী সুমন, মনির হোসেন, মোঃ নাসির উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

চৌধুরী গাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১