নারায়ণগঞ্জ ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জে সন্তানের বিরুদ্ধে বাবা মায়ের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ   নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা জাহানারা বেগম ২৫ মে রাতে ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় এক বৃদ্ধা তার সন্তান ও পুত্রবধূদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগকৃতরা হলেন— বৃদ্ধার মেঝ ছেলে মাহবুব আলম (৪০) ও তার স্ত্রী সায়েমা আক্তার (৩৫) এবং ছোট ছেলে কেরামত আলী (৩৭) ও তার স্ত্রী মুন্নী আক্তার (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগমের স্বামী নূরুল ইসলাম দুই বছর আগে মৃত্যুবরণ করেন। সেই থেকে তার মেঝ ছেলে মাহবুব ও ছোট ছেলে কেরামত আলী এবং তাদের স্ত্রীরা তার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছেন না।

স্বামী মারা যাওয়ার পর একটি ফার্মেসি রেখে গেছেন। ওই ফার্মেসির ভাড়াও ছেলেরা নিয়ে যান। তিনি খাবার খেতে চাইলে অশালীন ভাষায় কথা বলেন তার সন্তানরা।

পুত্রবধূদের কাছে খাবার চাইলে তারাও বৃদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বাধ্য হয়ে তিনি গত দুই বছর প্রবাসী বড় ছেলে জাহাঙ্গীরের স্ত্রী ঝর্ণার কদমতলীর বাসায় অবস্থান করে আসছেন।

মঙ্গলবার রাতে ওই দোকানে বৃদ্ধা তালা দিলে তাকে শারীরিক নির্যাতন করে মাহবুব, কেরামত এবং তাদের স্ত্রী সায়েমা ও মুন্নী। পরে বৃদ্ধা এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করতে গেলে সেখানে গিয়েও মাহবুব, কেরামত ও তাদের স্ত্রীরা পুলিশের সামনেই বৃদ্ধা, তার বড় ছেলের স্ত্রী ও বড় ছেলের সন্তানের (নাতি) সঙ্গে অসদাচরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। তার পরও যদি ভরণপোষণের দায়িত্ব তার সন্তানরা না নেন, তা হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে সন্তানের বিরুদ্ধে বাবা মায়ের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১