নারায়ণগঞ্জ ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তারেক রহমানের সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতা-কর্মীদের উপস্থিত

সিদ্ধিরগঞ্জে যুবকের মৃত্যু নিয়ে রহস্য অভিযোগ নিচ্ছেনা পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটে বিপ্লব শেখ নামে এক যুবকের মত্যৃ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। কারখানা মালিক ও মার্কেট কর্তৃপক্ষের দাবি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নিবেন।
নিহত বিপ্লব শেখ (২৭) মুন্সিগঞ্জ জেলা সদর থানার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি মিতালি মার্কেটে আসাদুজ্জামান আসাদের হোসিয়ারি কারখানায় সেলাইর কাজ করতেন।
নিহতের বড় বোন সীমা আক্তার জানান, গত বৃহস্পতিবার সকালে খবর পাই আমার ভাই মারা গেছে। তখন আমরা সেখানে গেলে কারখানা মালিক আসাদুজ্জামান ও মার্কেটের দোকান মালিক সমিতির লোকজন বলেন, আমার ভাই ভোরে হার্ট অ্যাটাক করে মার্কেটের ৫ নং ভবনের চার তলা থেকে পড়ে মারা গেছে। স্বাভাবিক মৃত্যু ভেবে পুলিশকে না জানিয়ে আমরা লাশ গ্রামের ভাড়িতে নিয়ে যাই। পরে গোসল করানোর সময় লাশে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয় তাকে হত্যা করা হয়েছে। তখন আমরা রাতে লাশ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আসি। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সীমা আক্তার বলেন, লাশ মর্গে পাঠানোর পর আমি হত্যার অভিযোগ করতে চাইলে পুলিশ অভিযোগ নেয়নি। রাত ১ টা পর্যন্ত থানায় অপেক্ষা করেও অভিযোগ করতে পারিনি। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযোগ নিবে না বলে জানায় পুলিশ।
একই কারখানায় কর্মরত কাটিং মাস্টার শহিদুল বলেন, আমি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় বিপ্লব কারখানাতেই ছিল। নামাজ পরে আসার সময় দেখে ভবনের নিচে সিঁড়ির পাশে আবর্জনা পড়ে আছে বিপ্লব। তখন সে জিবিত ছিল। তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারখানা মালিক আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে এসে লাশ বহন করার খরচ দিয়ে নিহতের স্বজনদের সঙ্গে তার গ্রামের বাড়িতে যাই। সেখানে যাওযার পর লাশে আঘাতের চিহ্ন দেখে হইছই শুরু হয়। নিহতের স্বজন ও স্থানীয়রা আমাকে ঘিরে ধরেন। তারা স্থানীয় থানা পুলিশকে খবর দিলে সেখানকার পুলিশ বিস্তারিত শোনে লাশ ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জে নিয়ে আসার পরামর্শ দেন। তখন লাশ সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে আসা হয়।
মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গত মাসের ২৯ তারিখ দোকাদার মালিক সমিতির লোকজনের বিরুদ্ধে অন্দোলন হয়েছিল। সে অন্দোলনে অংশ নিয়ে ছিলেন বিপ্লব। এতে দোকানদার মালিক সমিতির সভাপতি জামান মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক ও দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বাহার বিপ্লবের প্রতি মনক্ষুন্ন ছিল। বিপ্লবের মৃত্যু কী ভাবে হয়েছে তারা নিশ্চিত করে বলতে পারেনি। তবে সমিতির নেতাদের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, মার্কেটের ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছে দোকানদার সমিতির লোকজন। নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে যুবকের মৃত্যু নিয়ে রহস্য অভিযোগ নিচ্ছেনা পুলিশ

আপডেট সময় : ০৭:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬