নারায়ণগঞ্জ ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

আন্দোলনরত শ্রমিকদের গুলি করে হত্যা অমানবিক ধৃষ্টতা : কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে প্রকৃত দায়ি ব্যাক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক কৃষক মো. মহসিন ভুইয়া।

শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।

তারা বলেন, যে অস্ত্র আর গুলি দেশকে বহি:শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কেনা হয়েছে সেই অস্ত্র আর গুলি পবিত্র রমজানে চালানো হচ্ছে আমার দেশের গরীব দঃখী আর মেহনতী মানুষের বুকে। যারা পেটের ক্ষিদা মিটানোর জন্য বেত-ভাতার আন্দোলন করেছে। যা অত্যান্ত দু:খজনক।

নেতৃত্রয় বলেন, মহামারী করোনা কালে লকডাউনের মধ্যে সাধারন শ্রমজীবী মানুষের পেটে যখন ক্ষিদা তখন তাদের গুলি করে হত্যা করে সেই ক্ষিদা চিরতরে মিটিয়ে দেয়া কি রাষ্ট্রের ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর দায়িত্ব ? গুলি করে হত্যা করে কি জনগনের পেটের ক্ষেদা মিটানো সম্ভব ? পেটের ক্ষিদা মিটাতে না পারলেও লকডাউন আর রোজার মধ্যেই বুকের রক্ত নিয়ে কালো অধ্যায়ের সূচনা হলো।

তারা চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে শ্রমিকের মৃত্যু এবং ৩০ জনের বেশি শ্রমিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, গ্রেফতারদের হয়রানি বন্ধ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি, তারা শ্রমিকদের পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আন্দোলনরত শ্রমিকদের গুলি করে হত্যা অমানবিক ধৃষ্টতা : কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন

আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১