নারায়ণগঞ্জ ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক,জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা।

শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬