নারায়ণগঞ্জ ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা জেলা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউসে আগমন করেন।

সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তার সমাধানে দ্রুত উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এ সময় নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা অনুযায়ী জেলার সকল দপ্তর আরও গতিশীলভাবে কাজ করবে।

সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এই সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬