নারায়ণগঞ্জ ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৬৯ অভিবাসী আটক!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

মালয়েশিয়া থেকে,সাগর আহমেদ :  মালয়েশিয়ায় বিভিন্নস্থানে বেশ কয়েকটি কনস্ট্রাকশন প্রজেক্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৬৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে যৌথ অভিযানে এসব অভিবাসীদের আটকের খবর জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয় পুত্রাজায়া, কুয়ালালামপুর ও নেগারি সিম্বিলানের ৯৮ জন ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যরা যৌথ এ অভিযানে অংশ নেয়। কাম্পুং উইরা জায়া, স্তেপাক ও কুয়ালালামপুরের বেশ কয়েকটি কনস্ট্রাকশন প্রজেক্টে অভিযান চালায় যৌথ এ বাহিনী। এসময় কাগজপত্র যাচাইবাছাই শেষে বিভিন্ন দেশের ২৬৯ জনকে আটক দেখানো হয়।

তবে ঠিক কোন দেশের কতজন নাগরিককে আটক করা হয়েছে তা জানানো হয়নি। তাদের বিরুদ্ধে বৈধ ভিসা না থাকা, কাজের অনুমতিপত্র না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা ধরনের অভিযোগ আনা হয়। এদিকে অভিযানের সময় তিন তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে এক বাংলাদেশি আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়।

অভিযানে আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, নেগারি সিম্বিলান ও সেলাঙ্গড়ের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। কোভি -১৯ পরীক্ষা করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এ সময় অবৈধভাবে নিয়োগ দেয়ায় তাদের নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গেল বছরের মার্চ থেকে দেশটিতে থেমে থেমে চলছে লকডাউন। এর মাঝেই রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধকরণের সুযোগ দিয়েছে সরকার। করোনা মহামারি ও বৈধকরণ প্রক্রিয়ার মধ্যেই সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিতই চলছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৬৯ অভিবাসী আটক!

আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১